স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে কপোতা ব্লাড ব্যাংকের ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও কেক কাটার আয়োজন করা হয়। বুধবার বিকেলে কেশবপুর প্রেসকাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কপোতা ব্লাড ব্যাংকের পরিচালক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক কামরুজ্জামান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর প্রেসকাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। বিশেষ অতিথির বক্তব্য দেন, কেশবপুর প্রেসকাবের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, সাবেক সাধারণ স¤পাদক মোতাহার হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক গৌতম রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক প্রভাষক মশিউর রহমান, প্রভাষক নূরুল ইসলাম খোকন ও সমাজসেবী রেশমা ইসলাম রেনু। স্বাগত বক্তব্য রাখেন, কপোতা ব্লাড ব্যাংকের যুগ্ম স¤পাদক আলাউদ্দিন হোসেন।




