বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কৃষকনেতা শেখ মাহমুদুল হক মনিপীরের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলে ঝিনাইদহের কালীগঞ্জে থানার গোপালপুরে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, প্রয়াত নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও শপথ পাঠ করা হয়। ১৭ ডিসেম্বর সকালে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি তোজাম্মেল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুল হক লিকু ও প্রয়াত কৃষকনেতার সহকর্মী ইসহাক প্রমুখ। প্রধান অতিথি কৃষকনেতা মণিপীরের কর্মময় সংগ্রামী জীবনের ওপর আলোকপাত করে তা থেকে শিক্ষা নিয়ে কৃষক ও কৃষির সমস্যা সমাধানে সর্বস্তরের কৃষক-জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি





