স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ মহান বিজয় দিবস উপলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সিদ্ধি গ্রামে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর বিকেলে ‘সিদ্ধি স্বেচ্ছাসেবী সংগঠন এ খেলার আয়োজন করে। খেলা উপভোগ করতে হাজারো মানুষ ভিড় করেন। খেলায় দিগনগর পশ্চিশপাড়া ও পূর্বপাড়া দল গাদন খেলায় অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে দিগনগর পূর্বপাড়া ৪-০ গাদনে পশ্চিমপাড়াকে হারিয়ে বিজয়ী হয়। খেলার পৃষ্ঠপোষক দিগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান তপন জানান, কালের বিবর্তনে গ্রামবাংলা থেকে এসব খেলা হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য গাদন খেলার আয়োজন করা হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।





