লক্ষাধিক ছবির মধ্যে সেরা বাংলাদেশের বিপ্লবের ছবি

লোকসমাজ ডেস্ক॥ আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা উইকি লভ-এ প্রতিবছর সারাবিশ্ব থেকে লাধিক আলোকচিত্রীর ছবি জমা পড়ে। এ বছর ২০২০ এর এ ৮ম আসরের আয়োজনে মোট ৩৪ দেশের ১ লাখের বেশি ছবি জমা হয়। তাবে সবাইকে হারিয়ে প্রথম হয়েছে এক বাংলাদেশি তরুণের ছবি। তার নাম তৌহিদ পারভেজ বিপ্লব। তৌহিদ পারভেজ বিপ্লব পেশায় একজন ব্যবসায়ী হলেও ২০১৫ সাল থেকে পেশাদার ফটোগ্রাফির সঙ্গে যুক্ত। উইকি লাভস আর্থ ২০২০ এর মে মাস থেকে শুরু হয়ে জুলাই পর্যন্ত ছবি জমা নেয়। আগস্টে সব দেশ থেকে ১০টি করে সেরা ছবি আন্তর্জাতিক প্রাঙ্গণে পাঠানো হয়। বাংলাদেশ থেকে ৩০৪ জনের ১৮৯৪ ছবি জমা পড়ে যেখানে তৌহিদ পারভেজ বিপ্লব সেরা ১০ এ অবস্থান করেন ১ম, ৪র্থ ও ৬ষ্ঠ স্থান নিয়ে। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে এই তিন ছবি ছাড়াও আরো সাত ছবি নির্বাচিত হয়।
৩৪ দেশের ১ লাখ ৬ হাজার ছবির মধ্যে বাংলাদেশের তৌহিদ পারভেজের ছবি প্রথম স্থান অর্জন করে। একই কাতারে রয়েছে বিশ্বের আলেঅচিত আলোকচিত্রীরা। ২য় স্থান অধিকার করেন ইতালিয়ান আলোকচিত্রী লুকা ক্যাসেল এবং ৩য় হন আরো এক বাংলাদেশি নাওয়াজ সরিফ। এ ছাড়া ৭ম এবং ১৫তম স্থানেও রয়েছেন আরো দুই বাংলাদেশি মেহেদি হাসান এবং দিপু। তৌহিদ পারভেজ জানান, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে ১ম হওয়া অবশ্যই নিজের এবং বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। তৌহিদ পারভেজ বগুড়া ফটোগ্রাফি কাবের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বলেন, তিনি আগেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন।

ভাগ