আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, মণিরামপুর শাখার দুই জন গ্রাহক উপজেলা পর্যায়ে জয়িতা নির্বাচিত হওয়ায় ব্যাংকের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকের মণিরামপুর শাখায় তাদের সংবর্ধনা দেয়া হয়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুধাংশু কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের খুলনার আঞ্চলিক ব্যবস্থাপক জি এম হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা পঙ্কজ কান্তি দাশ। মণিরামপুর উপজেলায় শিক্ষা ও চাকরি ক্ষেত্রে অবদান রাখায় মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে গত ৯ ডিসেম্বর সহকারী শিক্ষক নীলিমা রানী পাল ও কুলটিয়ার দেবী রানীকে জয়িতা পুরস্কার দেয়া হয়। বিজ্ঞপ্তি





