স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেটের (বিডি ফাইন্যান্স) যশোর শাখার পক্ষ থেকে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি যশোর শাখা অফিসে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র তুলে দেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বিডি ফাইন্যান্সের মানব সম্পদ বিভাগের প্রধান আহসানুজ্জামান সুজন, ব্র্যাঞ্চ ম্যানেজার কামরুল হাসান, অ্যাপেব্রিয়ান মোঃ খলিলুর রহমান, মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন প্রমুখ।




