লোকসমাজ ডেস্ক॥দেশের পুঁজিবাজারে বুধবার (১৭ ডিসেম্বর) সব ধরনের সূচক ছিল নিম্নমুখি। উভয় স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে ৫ হাজার ১০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ১৮০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৭৯৮ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭০৫ কোটি ৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৭২ কোটি ৪ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৯২ টির, কমেছে ১৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭ টি শেয়ার দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭০ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৭০ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৩২ পয়েন্ট কমে ৮ হাজার ৮৩৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৬৬টির, কমেছে ১৩৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬ টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ২৫ লাখ টাকা।





