লোকসমাজ ডেস্ক॥ নির্মাতা অনিমেষ আইচের সঙ্গে প্রেম করছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। শোবিজের মানুষের পাশাপাশি এটি তার ভক্তরাও জানেন। কিন্তু অজানা ছিল প্রেমিক হিসেবে অনিমেষ আসলে কেমন? এবার সেটিও জানলেন এই অভিনেত্রী। বরাবরই এই গ্ল্যামারকন্যা প্রেম নিয়ে কোনো কিছু গোপন রাখেন না। তার প্রমাণ দিলেন আবারো তিনি। তার ভাষ্য, প্রেমিক হিসেবে অনিমেষ আইচকে টেনেটুনে পাস মার্ক দেয়া যেতে পারে। দশ নম্বরের মধ্যে অনিমেষ আইচ পাবেন চার কিংবা পাঁচ। আসলে শিল্পীরা খুব ভালো প্রেমিক হতে পারে না। আমিও খুব ভালো প্রেমিকা না এবং তার জন্য তাকে আমি পছন্দ করেছি। যেহেতু আমরা দু’জন ভালো প্রেমিক-প্রেমিকা না, তো দুই খারাপ মিলে ভালো হওয়ার চেষ্টা। ভাবনা আংটি পরতে খুব পছন্দ করেন। তাই অনিমেষ আইচ বহু আংটি উপহার দিয়েছেন বলেও জানান তিনি। প্রেমিক অনিমেষ আইচ ছাড়াও আরো একটা প্রেম আছে এই অভিনেত্রীর। সেটা হচ্ছে সমুদ্র প্রেম। পৃথিবীতে তার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে কক্সবাজার। এ কারণে কক্সবাজারে একটা জমি কেনার ইচ্ছা পোষণ করেন তিনি।





