রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || রামপালেে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজক বিজয় দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর বুধবার সকাল ৭ টায় মুক্তিযোদ্ধা ভবনের সামনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকল ৮ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস এর সভাপতিত্বে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শোভন সরকার, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, ওসি মোঃ মনজুরুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল জলিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স, ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সাদি প্রমুখ।





