নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটির সদস্যদের আইনগত সহায়তা প্রদান বিষয়ক সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অধিবেশন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাপুলক কুমার মন্ডল্লের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভুমি) রাসনা শারমিন মিথি, ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম প্রমুখ। আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএসএআইডি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালে আর্থিক সহযোগিতায় রুপান্তরের আয়োজনে এই কর্মশালা হয়।




