নলতায় খানবাহাদুর আহ্ছানউলার ১৪৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি খাতনা ক্যাম্প অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতীরা) সংবাদদাতা॥ সাতীরার কালিগঞ্জে নলতা শরীফে কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা খানবাহাদুর আহ্ছানউলা (র)-র ১৪৭ তম জন্মবার্ষিকী উপলে মাস ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গত শনিবার বাদ ফজর মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পর মিশনের আস্তানা ভবনে সকাল ৯টা থেকে ফ্রি খাতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় ১৭৭ জন গরীব ও দুস্থ বাচ্চাকে ফ্রি খাতনার পাশাপাশি প্রত্যেক বাচ্চাকে ফ্রি লুঙ্গি, গেঞ্জি ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়েছে। আহ্ছানিয়া মিশন চু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডা. আকছেদুর রহমানের নেতৃত্বে চিকিৎসক ও সহকর্মীবৃন্দ খাতনা ক্যাম্পে দায়িত্ব পালন করেন। এ ছাড়া আগামী ১৯ ডিসেম্বর শনিবার একইভাবে ফ্রি গাইনী, শিশু, হার্ট ও মেডিসিন ক্যাম্প অনুষ্ঠিত হবে। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের দিক নির্দেশনায় অনুষ্ঠিতব্য ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত হয়ে চিকিৎসা সেবা গ্রহণের জন্য সংশিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ভাগ