খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে যশোরের খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে যশোর-মাগুরা মহাড়কে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক, উপাধ্যক্ষ আমিনুর রহমান, সহকারী অধ্যাপক গোলাম মোর্শেদ, গোপিকান্ত সরকার, আক্তার হোসেন ও আবু সাঈদ মো. আতিকুর রহমান। মানববন্ধনে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।





