স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কেশবপুরে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ওই কর্মসূচিতে ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দরা। বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের কেশবপুর উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পলাশ সরকার, উপজেলা শাখার সাধারণ স¤পাদক অনাথ বন্ধু দাস, সাংগঠনিক স¤পাদক কিশোর কুমার, সদস্য এস এম নাসির উদ্দিন, আব্দুর রশিদ, চৈতন্য দাস প্রমুখ।




