বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকন গুরুতর অসুস্থ

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন (৬৩) গুরুতর অসুস্থ হয়ে শহরের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সূত্র জানায়, গতকাল দুইটায় তাকে এ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর দেড়টার দিকে হার্টজনিত সমস্যায় অসুস্থতাবোধ করলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত দেলোয়ার হোসেন খোকনকে যশোর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে যান। সেখানে ইসিজি করার পর তাকে কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে ৭১ নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, দেলোয়ার হোসেন খোকনের অসুস্থতার সংবাদ শুনে যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম গতকাল সন্ধ্যায় তাকে দেখতে হাসপাতালে যান এবং তার পাশে দীর্ঘ সময় অবস্থান করেন ও চিকিৎসার খোঁজ খবর নেন।  এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মোহাম্মদ ইসহক, আব্দুস সালাম, আনিছুর রহমান মুকুল, বিএনপি নেতা এহসানুল হক সেতু, শহীদুল বারী রবু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, যুবদল নেতা ইদ্রিস আলী প্রমুখ। দেলোয়ার হোসেন খোকনের সুস্থতা কামনা করে বিবৃৃতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত। বিবৃতিতে তিনি তাঁর আশু সুস্থতা কামনা করেন। অপর এক বিবৃৃতিতে সুস্থতা কামনা করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

ভাগ