রেজিস্ট্রেশনবিহীন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ডেন্টাল সার্জন ফোরামের

স্টাফ রিপোর্টার ॥ বিএমডিসি’র রেজিস্ট্রেশনবিহীন কোয়াক চিকিৎসকদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বাংলাদেশ ডেন্টাল সার্জন ফোরাম। সংগঠনের নেতৃবৃন্দ ওইসব কোয়াক চিকিৎসকদের যত্রতত্র দাঁতের চিকিৎসা দেয়া বন্ধ করার জন্য যশোরের সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন কাছে স্মারকলিপি দিয়েছেন।
এ সময় ডেন্টাল ফোরাম খ যশোর জেলা শাখার সভাপতি ডাঃ ইয়াকুব আলী মোল্যা, সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক ডাঃ বিধান চন্দ্র সাহা, সমাজ কল্যাণ সম্পাদক ডাঃ মোঃ নাসিম জামান রেফাত, বিজ্ঞানবিষয়ক সম্পাদক ডাঃ শের আলী, দপ্তর সম্পাদক ডাঃ মোঃ মতিউর রহমান উপস্থিত ছিলেন। চিকিৎসক নেতৃবৃন্দ বলেন, যশোর জেলায় বিভিন্ন এলাকায় দাঁতের চিকিৎসক নামে ৪ শতাধিক কোয়াক চিকিৎসক সাধারণ মানুষের চিকিৎসা দিচ্ছেন এবং দাঁত তুলে ফেলার কাজ করছেন। তাদের অপচিকিৎসা নিয়ে সাধারণ মানুষ পার্শ্ব প্রতিক্রিয়ায় আরো অসুস্থ হয়ে পড়ছেন। এসব চিকিৎসকদের অনেকেই বিচিত্র ডিগ্রি ও ডাক্তার ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছেন। যা বিএমডি আইনের পরিপন্থী। চিকিৎসক নামধারী এসব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নেতৃবৃন্দ সিভিল সার্জনের প্রতি দাবি জানান।

ভাগ