স্টাফ রিপোর্টা ॥ মহান বিজয় দিবস উপলক্ষে রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করার দাবিতে সাম্প্রদায়িকতাবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। গতকাল বিকেলে শহরের দড়াটানা শহীদ চত্ত্বরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাহবুবুর রহমান মজনু অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বক্তব্যে মাহবুবুর রহমান মজনু সরকারের ব্যর্থতা তুলে ধরে সমালোচনা করেন এবং সাফল্য নিয়ে ধন্যবাদ জানান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদীচীর শিল্পীরা মুক্তিযুদ্ধ ও জনসচেতনামূলক সংগীত পরিবেশন করেন।





