বাংলাদেশের বিজয় দিবসে ভারতীয় বিমানবাহিনীর পুষ্পবৃষ্টি

লোকসমাজ ডেস্ক॥ ভারতীয় বিমানবাহিনী সম্প্রতি বিশেষ মহড়ায় অংশ নিয়েছে। কলকাতার সংবাদমাধ্যম বলছে, বাংলাদেশের বিজয় উৎসব উদ্যাপনে তাদের এই আয়োজন। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের সঙ্গে যুদ্ধ করে অভ্যুদয় হয় বাংলাদেশের। ওই সময় সাহায্য করে ভারতীয় সেনারা। তার সুবর্ণ জয়ন্তী উপলে ভারতীয় বিমানবাহিনীর এ মহড়া। আনন্দবাজার পত্রিকা জানায়, ১৬ ডিসেম্বর সকাল ৯টা ৪০ থেকে ৫০ মিনিটের মধ্যে বিমানবাহিনীর চিতা ও চেতক কপ্টার কলকাতার ফোর্ট উইলিয়ামের বিজয় স্মারকের ওপরে পুষ্পবৃষ্টি করবে। বিজয় স্মারকের ১ হাজার ফুট ওপর দিয়ে উড়ন্ত অবস্থায় অভিবাদন জানাবে তিনটি সুখোই-৩০ বিমান। মহড়ায় কলকাতার বেসামরিক উড়োজাহাজ চলাচলের কর্মকর্তারাও যুক্ত। কারণ, এ সময় সেনা পাইলটেরা বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সংস্পর্শে থাকছেন। বুধবার অনুষ্ঠানের জন্য সেনা বিমান চলাচল করবে। তাই বেসামরিক বিমান চলাচলে প্রভাব পড়বে। সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত কলকাতার আকাশে বিমানবাহিনী বাদে অন্য বিমানের মাঝের দূরত্ব বাড়ানো হবে।
সোম ও মঙ্গল এই দুইদিন চারটি করে সুখোই বিমান একসঙ্গে মহড়া দিচ্ছে। তিনটি বিমান একসঙ্গে উড়ছে। একটি থেকে যাচ্ছে স্ট্যান্ড-বাই হিসেবে। তবে এ দুইদিন মহড়ার জন্য যাত্রীবাহী উড়োজাহাজ চলাচলে সমস্যা হবে না বলেই জানিয়েছে স্থানীয় কর্তৃপ। সোমবার মহড়া চলাকালে ঢাকা থেকে অসুস্থ এক ব্যক্তিকে নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসে। তখন মহড়ার বিমান আটকে ওই অ্যাম্বুলেন্সকে নামতে দেওয়া হয়।

ভাগ