খুলনা-চট্টগ্রামেরই ফাইনাল
স্পোর্টস ডেস্ক॥ লিগ পর্বে পয়েন্ট টেবিলের প্রথম ও দ্বিতীয় দল ছিল তারা। শীর্ষে ছিল গাজী গ্রুপ চট্টগ্রাম, আর দ্বিতীয় স্থানে ছিল জেমকন খুলনা। তাই নিয়ম মেনে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল দল দুটি। সেই লড়াইয়ে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে উঠে যায় খুলনা। তবে চট্টগ্রামের আশা বেঁচে থাকে দ্বিতীয় কোয়ালিফায়ারে চোখ রেখে। আজ (মঙ্গলবার) বেক্সিমকো ঢাকাকে হারিয়ে ফাইনালে উঠেছে তারাই। তাতে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে সেই খুলনা-চট্টগ্রামই। ঢাকাকে উড়িয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম। মোস্তাফিজ-শরিফুলের গতির সামনে খেই হারিয়ে একেবারে ইনিংসের শেষ বলে ১১৬ রানে অলআউট হয়ে যায় ঢাকা। সহজ এই ল্েয খেলতে নেমে ৭ উইকেটে জিতেছে মোহাম্মদ মিঠুনরা। ৫ বল আগে ৩ উইকেট হারিয়ে ফাইনালের টিকিট পায় চট্টগ্রাম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জয়ের জন্য সহজ ল্যই পেয়েছিল চট্টগ্রাম। ১১৭ রানের ল্েয খেলতে নেমে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করেছে তারা। যদিও সৌম্য সরকার-লিটন দাস শুরুতে বেশ কিছু সুযোগ দিয়েছিলেন ঢাকার বোলারদের। কিন্তু ফিল্ডারদের ব্যর্থতায় সেই সুযোগ আর কাজে লাগাতে পারেনি ঢাকা। সৌম্য ২৭ রান করে রান আউটের শিকার হন। দ্বিতীয় উইকেটে মিঠুন ও লিটন মিলে ৫৭ রান যোগ করেন। ৪৯ বলে ৪০ রান করে মিডউইকেট ক্যাচ দিয়ে আল আমিনের শিকার হন লিটন। ততণে অবশ্য জয়ের সুবাস পেতে শুরু করেছিল চট্টগ্রাম। দলীয় ১০৮ রানে মিডউইকেটে সাব্বির রহমানের দুর্দান্ত ক্যাচে ফিরে যান অধিনায়ক মিঠুন। আউট হওয়ার আগে ৩৫ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৬ রানের ইনিংস খেলেন তিনি। বাকি কাজটুকু ৫ বল হাতে রেখে সহজেই শেষ করেন শামসুর রহমান (৯*) ও মোসাদ্দেক হোসেন (২*)। ঢাকার বোলারদের মধ্যে মুক্তার আলী ও আল আমিন একটি করে উইকেট নিয়েছেন। এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে ঢাকা। কৌশল পরিবর্তন করে সাব্বিরের সঙ্গে মুক্তারকে ওপেনিংয়ে পাঠায় ঢাকা। কিন্তু দলীয় ১৯ রানে দুই ওপেনার বিদায় নেন! ৭ বলে ৭ রান করে মুক্তার ও ১১ বলে ১১ রান করে সাব্বির দলকে বিপর্যয়ে ফেলে বিদায় নেন। দলের নিয়মিত ওপেনার নাঈম শেখ তিন নম্বরে নেমে হয়েছেন ব্যর্থ। ১৭ বলে ১২ রান করে বাঁহাতি স্পিনার রাকিবুলের শিকার তিনি। আগের ম্যাচের অনাকাঙ্তি ঘটনার কারণে এমনিতেই চাপে ছিলেন মুশফিক। তার মধ্যে কোয়ালিফায়ার ম্যাচের মধ্যে সেই চাপ খানিকটা বেশিই থাকে। এমন পরিস্থিতিতে মুশফিকও ভেঙে পড়লেন। মোসাদ্দেকের বলে স্কয়ার লেগে খেলতে গিয়ে রাকিবুলের শিকারে পরিণত হন তিনি। যাওয়ার আগে ৩১ বলে ২ চারে ২৫ রানের ইনিংস খেলেন ঢাকা অধিনায়ক। মুশফিকের বিদায়ের পর পুরো টুর্নামেন্ট জুড়ে দলকে টেনে তোলা ইয়াসির আলীকে নিয়ে স্বপ্ন দেখছিল ঢাকা। কিন্তু দীর্ঘদেহী এই ব্যাটসম্যান গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হয়েছেন। ১ চার ও ১ ছক্কায় ২১ বলে ২৪ রান করে আউট হয়েছেন তিনি। মিডল অর্ডারে নামা আল আমিনের ১৮ বলে ২৫ রানে ঢাকা কোনোরকমে ১০০ পেরিয়ে যায়। শেষ দুই ওভারে প্রত্যাশিত রান না তোলাতে ২০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১১৬। চট্টগ্রামের বোলারদের মধ্যে মোস্তাফিজ ৩২ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন। শরিফুল ১৭ রানে নেন ২ উইকেট। এছাড়া রাকিবুল, নাহিদুল, সৌম্য ও মোসাদ্দেক একটি করে উইকেট নেন।
উইন্ডিজের বিপে টি-টোয়েন্টি সিরিজ বাদ, কমল টেস্টও
স্পোর্টস ডেস্ক॥ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশ সফর চূড়ান্ত হয়েছে। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ১০ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে ক্যারিবীয়রা। তবে সিরিজের দৈর্ঘ্য কমানো হয়েছে। সফরে টাইগাদের বিপে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে উইন্ডিজ। এমনিতে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুই দলের। তবে করোনা পরিস্থিতিতে বায়ো-বাবলের মধ্যে দীর্ঘ সময় থেকে খেলা কঠিন বলে সিরিজের দৈর্ঘ্য কমানোর প্রস্তাব করেছিল উইন্ডিজ বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টিতে শুরু থেকেই ইতিবাচক ছিল। ২০ জানুয়ারি মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। একই ভেন্যুতে ২২ জানুয়ারি পরের ওয়ানডে। ২৫ জানুয়ারি চট্টগ্রামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। দুই টেস্টের প্রথমটি চট্টগ্রামে শুরু হবে ৩ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। ওয়ানডে সিরিজের আগে একটি একদিনের প্রস্তুতি ম্যাচ ও টেস্ট সিরিজের আগে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।
বন্ধু, আবার দেখা হবে: মেসির উদ্দেশে নেইমার
স্পোর্টস ডেস্ক॥ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মুখোমুখি লড়াই হবে এক সময়ের কাব সতীর্থ লিওনেল মেসি ও নেইমারের মধ্যে। শেষ আটে ওঠার জন্য স্প্যানিশ কাব বার্সেলোনাকে খেলতে হবে বর্তমান রানার্সআপ পিএসজির বিপ।ে আসরের সূচি প্রকাশ হতেই যা নিয়ে টুইট করলেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। বন্ধু মেসির প্রতি দিলেন বার্তা। ২০১১ সালে কাব বিশ্বকাপে সান্তোস ও বার্সেলোনার সাাৎ হয়েছিল। কাব ফুটবলে সেটাই শেষ মুখোমুখি লড়াই মেসি-নেইমারের। এর দুই বছর পর তো নেইমার বার্সাতেই যোগ দিলেন। ছিলেন ২০১৭ সাল পর্যন্ত। মেসির সঙ্গে তার সম্পর্কটাও বেশ গভীর। সেই দুই বন্ধুকেই মুখোমুখি করে দিল চ্যাম্পিয়ন্স লিগ। ২০১৭ সালেও শেষ ষোলো-তে মুখোমুখি হয়েছিল বার্সা-পিএসজি। সেবার বার্সা প্রথম পর্বে ০-৪ ব্যবধানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় পর্বের ম্যাচে ৬-১ ব্যবধানে জিতেছিল। সেই ম্যাচে নেইমার ছিলেন বার্সেলোনায়। জোড়া গোল করেছিলেন তিনি। এবার নেইমার পিএসজিকে জেতাতে আর বার্সাকে হারানোর জন্য খেলবেন। দুজনের লড়াই দেখার জন্য তাই মুখিয়ে ফুটবল অনুরাগীরা। তা এই লড়াইয়ের আগে কি লিখলেন নেইমার? ব্রাজিলিয়ান তারকা টুইটার, ইন্সটাগ্রামে ছোট্ট করে শুধু লিখেছেন, ‘বন্ধু, আমাদের আবার দেখা হবে।’ ১৬ ফেব্রুয়ারি ন্যু ক্যাম্পে ও ১০ মার্চ পার্ক দে প্রিন্সেসে মুখোমুখি হবে বার্সা ও পিএসজি।
মাঠে সতীর্থের ওপর চড়াও হয়ে শাস্তি পেলেন মুশফিক
স্পোর্টস ডেস্ক॥ সতীর্থ নাসুম আহমেদের ওপর চড়াও হওয়ার ঘটনায় শাস্তি পেতে হলো মুশফিকুর রহিমকে। আচরণ বিধি ভঙ্গের দায়ে তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। কোনো খেলোয়াড়ের নামের পাশে চারটি ডিমেরিট পয়েন্ট হলে টুর্নামেন্টে এক ম্যাচ নিষিদ্ধ হতে হয়। মঙ্গলবার এক বিবৃতিতে মুশফিকের শাস্তির বিষয়টি জানায় বিসিবি। সোমবার ফরচুন বরিশালের বিপে এলিমিনেটর ম্যাচে মাঠেই সতীর্থ নাসুম আহমেদের ওপর চড়াও হন বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিক। একবার নয়, দুই-দুবার নাসুম আহমেদের দিকে মারের ভঙ্গিতে তেড়ে যান তিনি। ম্যাচে অবশ্য জয় পায় মুশফিকের দল বেক্সিমকো ঢাকা। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। ম্যাচের পর আম্পায়াররা মুশফিকের বিরুদ্ধে আচরণবিধি ভাঙার দায়ে অভিযোগ আনেন। মুশফিক দায় মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আচরণ বিধির লেভেল ১ ভাঙার দায়ে সিনিয়র এই ক্রিকেটারকে শাস্তি দেন ম্যাচ রেফারি রকিবুল হাসান। শাস্তির ঘোষণা আসার আগেই সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও দর্শকদের কাছে মা প্রার্থনা করেন মুশফিক। ফেইসবুক পোস্টে তিনি লেখেন, ‘প্রথমেই আমি গতকালের খেলার সময় ঘটে যাওয়া ঘটনার জন্য আমার ভক্ত ও দর্শকদের কাছে মা প্রার্থনা করছি। খেলার পরেই আমি আমার সতীর্থ নাসুমের কাছে সেই ঘটনার জন্য মা চেয়েছি।’ ‘আমি পরম করুণাময় আল্লাহর কাছে মা প্রার্থনা করছি। আমি সব সময় মনে রাখি সবকিছুর ঊর্ধ্বে আমি একজন মানুষ এবং মাঠে যেই আচরণ করেছি তা গ্রহণযোগ্য নয়। ইনশা আল্লাহ ভবিষ্যতে মাঠে এবং মাঠের বাইরে এ রকম ঘটনা ঘটবে না… জাযাকাল্লাহ খায়ের।’
বঙ্গবন্ধু টি-টোয়েন্টির ফাইনালে খেলছেন না সাকিব
স্পোর্টস ডেস্ক॥ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। শ্বশুরের অসুস্থতার কারণে হঠাৎ করেই দেশ ছাড়ছেন এই অলরাউন্ডার। খবরটি নিশ্চিত করেছেন খুলনার ম্যানেজার ও সাবেক জাতীয় ক্রিকেটার নাফিস ইকবাল। সংবাদমাধ্যমকে তিনি জানান, সোমবার রাতে হোটেল ছেড়ে গেছেন সাকিব। তার শ্বশুর অনেক দিন থেকে অসুস্থ ছিলেন। কিন্তু এখন অবস্থা গুরুতর। তাই ফাইনাল খেলা ছাড়তে হচ্ছে সাকিবকে। ১৮ ডিসেম্বর সন্ধ্য ৭টায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টির ফাইনাল ম্যাচ। সোমবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হয়েছিল সাকিবের জেমকন খুলনা। ম্যাচে মাশরাফি বিন মুর্তজার দুর্দান্ত বোলিং আর জহুরুল ইসলামের ব্যাটে ভর করে ফাইনালে পৌঁছে গেছে খুলনা। এ দিন সাকিব ২৮ রান তোলেন। এ ছাড়া ৩২ রানে নিয়েছেন ১ উইকেট। ম্যাচ শেষ কাল রাতেই হোটেল ছাড়েন তিনি। সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পরিবার থিতু যুক্তরাষ্ট্রে। এক বছরের নিষেধাজ্ঞার বড় একটি অংশ সাকিব কাটিয়েছেন সেখানেই। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার জন্য গত ৬ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি।





