পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় মাছের ঘের মালিককে পিটিয়ে লাধিক টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার মিনহাজ বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, বাজারে একটি চায়ের দোকানে ক্যারামবোর্ড খেলা দেখার সময় অতর্কিতভাবে মিনহাজ গ্রামের মাছের ঘের মালিক তুহিন জমাদ্দার (২৮) কে শান্তা গ্রামের শহীদ ও তার শ্যালক নুর ইসলাম কিল ঘুষি মেরে আহত করে। এ সময় তার কাছে থাকা ১ লাখ ৩০ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়। আহত তুহিন পাইকগাছা হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন। শেষ খবর পওয়া পর্যন্ত এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল। প্রতিপক্ষ শহীদ টাকা ছিনতাইয়ের কথা অস্বীকার করে বলেন, কোন মারধরের ঘটনা ঘটেনি।





