স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় বিএনপি নেতা আসলাম খান (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার বিকেলে উপজেলার দক্ষিণসাগর গ্রামে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। আসলাম খান জগদীশপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুর খবরে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ মরহুমের বাড়িতে ছুটে যান এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান। সোমবার বেলা ১১ টায় দক্ষিণসাগর খাঁনপাড়া জামে মসজিদের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা বিএনপির আহ্বায়ক জহরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ সালাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুল হালিম চঞ্চল ও সোহরাব হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




