সাতক্ষীরায় বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের মাস্ক বিতরণ

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলে স্বেচ্ছাসেবা সপ্তাহ-২০২০’র ক্যাম্পিং এ বৈশ্বিক মহামারি কোভিড -১৯ প্রতিরোধে জনসচেতনতার লক্ষে র‌্যালি, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ১১ স্থানীয় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, ২১ বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট খুলনার আয়োজনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মাস্ক বিতরণের উদ্বোধন করেন সাতীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন সুন্দরবন রেজিমেন্ট, খুলনা কমান্ডার মেজর মো. জসীম উদ্দিন, ২১ বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট খুলনার ব্যাটালিয়ন কমান্ডার ক্যাপ্টেন মো. এছাহক আলী, সরকারি কলেজের প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট সানোয়ার হোসেন প্রমুখ।

ভাগ