যশোরের পল্লী থেকে গরু চুরি

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার রায়মানিক ঘোষপাড়া থেকে গত রোববার রাতে দুটি গরু চুরি হয়েছে। সোমবার এ ঘটনায় গরুর মালিক একই গ্রামের বাসিন্দা অরুন ঘোষ কোতয়ালি থানায়র লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত রোববার রাতে খাওয়া-দাওয়া শেষে অরুন ঘোষের বাড়ির সকলে ঘুমিয়ে পড়েন। পরদিন সোমবার ঘুম থেকে উঠে তারা দেখতে পান, গোয়ালঘর থেকে একটি গাভী ও একটি এড়ে বাছুর চুরি হয়ে গেছে।। যার মূল্য প্রায় এক লাখ ১৫ হাজার টাকা।

ভাগ