যশোরে ৬৭ নমুনায় ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গতকাল করোনাভাইরাসে আরও ৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে যশোরে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫শ’ ৩৭ জন। আক্রান্তদের মধ্যে ৪ হাজার ২শ’ ১৬ জন সুস্থতা ফিরে পেয়েছে। ৬২ জন মারা গেছেন। যশোর সিভিল সার্জন অফিসের প্রতিবেদনে জানানো হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ৬৭টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এ রিপোর্টে একদিনে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষা অনুযায়ী গড়ে ৮ জনে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ভেতর যশোর সদরে ৫ জন ও অভয়নগরে ৩ জন রয়েছেন। আক্রান্তরা হলেন- যশোর শহরের শংকরপুর এলাকার সজিব দেবনাথ (৩৮) একই পরিবারের ইতি (৩৩), ঘোপ এলাকার রোকেয়া বেগম (৬৫), বেজপাড়ার আদি চন্দ্র দাস (৭০), সদর উপজেলার আরবপুরের সুজিত কুমার বিশ্বাস (৪৭), অভয়নগরের গুয়াখোলার আয়ুব আলী (৫৫), মোবারক হোসেন (৫৬) ও সুন্দলী বাজারের সুবাস বক্সি (৫৬)।
সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছেন, করোনায় আক্রান্তদের মধ্যে ২ জন হাসপাতালে এবং ২শ’ ৬৬ জন আইসোলেশনে রয়েছেন। এদিকে, যশোর বক্ষব্যাধি হাসপাতাল থেকে গতকাল কোভিড-১৯ ইউনিট পুনরায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ হাসপাতালে অক্সিজেন প্লান্টের পাইপ লাইন বসানোর জন্য ১০ দিন আগে তা বক্ষব্যাধি হাসপাতালে নেয়া হয়েছিল। তখন অক্সিজেন সরবরাহের পাইপ লাইন বসানো রকাজ শেষ হয়েছে। দ্রুত প্রান্ট থেকে অক্সিজেন পাবেন কোভিড-১৯ রোগীরা। একই সাথে সীমিত পরিসরে আইসিইউ চালু হবে বলে হাসপাতাল সূত্র জানিয়েছেন।

ভাগ