মনিরামপুরে মাদ্রাসা মাঠে মাটি ভরাটের কাজ না পেয়ে হামলা : আহত ১

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলার মশ্মিমনগর গ্রামের মাদ্রাসা মাঠে মাটি ভারাটকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় আব্দুর রহিম খান (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আব্দুর রহিম খানের বাড়ি মশ্মিমনগর গ্রামে। তিনি জানিয়েছেন, মশ্মিমনগর দাখিল মাদ্রাসার নির্মাণাধীন ৩য়তলা ভবনের সামনে মাটি ফেলার কাজ চলছে। মাদ্রাসার সভাপতি শাহরিয়ার আলম কাবিলের কাছ থেকে মাটি ফেলার কাজ নিতে না পারায় মশ্মিনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মহিলা মেম্বর রেহেনা বেগম তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে তার লোকেরা কাবিলের সহযোগী আব্দুর রহিমের বাড়িতে গতকাল সকালে হামলা চালায়। হামলাকারীরা আব্দুর রহিম খানকে বেদম প্রহার করে এবং মাথায় ফলা দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিলা মেম্বর রেহেনা বেগমের নেতৃত্বে ইয়ানুর, ইদ্রিসসহ ১০/১২ জন হামলায় অংশ নেয় বলে আব্দুর রহিম খান জানান।

ভাগ