কুয়াদায় বিএনপি নেতা রেজাউল হাসানের স্মরণসভা অনুষ্ঠিত

কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদর উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম রেজাউল হাসানের স্মরণসভা হয়েছে। রবিবার কুয়াদা দারুচ্ছুন্নাহ ফাজিল মাদ্রাসা মাঠে রামনগর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়। রামনগর ইউনিয়ন বিএনপি সভাপতি ডা. আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপি সভাপতি নুর-উন নবী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা জাতীয়তাবাদী তাঁতিদলের আহ্বায়ক ও আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সম্পাদক মারুফ হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান বাবলু, ইউনিয়ন যুবদল সভাপতি সিরাজ মোল্লা, ছাত্রদল সভাপতি জহির উদ্দীন গাজী। এ সময় রেজাউল হাসানের রুহের মাগফিরাত কামনায় মুনাজাত করা হয়। উল্লেখ্য, গত ২৫ নভেম্বর রেজাউল হাসান ঝিকরগাছা ট্রাক টার্মিনালের অদূরে ২৫ নভেম্বর মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।

ভাগ