ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলার গাড়াখোলা চৌদ্দমাইল পাকারমাথা এলাকার আনছার সরদারের পুকুর থেকে রবিবার পুলিশ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, এদিন বেলা ৩টার দিকে আমজাদ মোলার মেয়ে রুপা বেগম পুকুরে গোসল করতে নেমে আনুমানিক এক দিন বয়সী নবজাতকের (ছেলে) লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।





