মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার খ. ম. লুৎফর রহমান আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে রোববার বিকেলে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। এ সময় তার সাথে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মাস্টার বাসারুজ্জামান, আ.লীগ নেতা আব্দুর রশিদ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর গফফার খান, আওয়ামী ওলামালীগের সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, সোহরাফ হোসেন শেখ, ডা. আবুল কালাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সেলিম ফকির, ছাত্রলীগ নেতা মিরাজুল ইসলাম সবুজ প্রমুখ।




