স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ নাজমুল ইসলামের শাহাদৎতবার্ষিকী ও জেলা বিএনপির সাবেক সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জিয়াউল ইসলাম ডলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বাদআছর জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।




