স্টাফ রিপোর্টার ॥ যুব উন্নয়ন অধিদপ্তর যশোর সদরের আয়োজনে দক্ষ মানব উন্নয়ন ‘সেলাই প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল যশোর শহরের রেলগেট গড়বো যুব কল্যাণ সংস্থার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ হুসাইন শওকত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার জাকির হোসেন, নাজিম উদ্দিন। বক্তব্য রাখেন গড়বো যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন মানিক প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।





