স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ মাত্র একশ টাকার জন্য আত্মহত্যা করেছেন অনার্সের এক ছাত্র। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোপালপুর গ্রামে। আত্মঘাতি যুবকের নাম তরিকুল ইসলাম। তিনি ওই গ্রামের আবের আলী শেখের ছেলে ও ঝিনাইদহ কেসি কলেজের ইতিহাস বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিার্থী ছিল। পারিবারিক সুত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৭টার দিকে তরিকুল তার মায়ের কাছে একশ টাকা চান। টাকা না পেয়ে মায়ের সাথে ঝগড়া শুরু করেন। এক পর্যায়ে অভিমান করে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন। পরিবারের লোকজন উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ(ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে শিার্থী তরিকুলের মরদেহ ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





