শার্শার বাগআঁচড়ায় ফেনসিডিলসহ যুবক আটক

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ শার্শার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ শুক্রবার বিকেলে মাসুম বিলাহ (২৫) নামে এক যুবককে ১৩০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। সে শার্শার ধান্যতাড়া গ্রামের কিতাব আলী গাজির ছেলে। পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান শুক্রবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে তাকে সুন্দরবন বাস কাউন্টারের সামনে থেকে ফেনসিডিলসহ আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃত মাসুম কাউন্টারের সামনে মাছের কর্কসিটের ভেতর ফেনসিডিলগুলো লুকিয়ে পরিবহনের মাধ্যমে ঢাকায় পাঠানোর অপোয় ছিল। ঠিক সেই মুহুর্তে পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

ভাগ