টিকার তথ্য চুরি করতে সাইবার হামলা

লোকসমাজ ডেস্ক ॥ ফাইজার-বায়োএনটেকের উৎপাদিত কোভিড-১৯ এর টিকা তৈরির সম্পর্কিত তথ্য জানতে ইউরোপীয় মেডিসিন এজেন্সিতে (ইএমএ) সাইবার হামলা চালিয়েছে একটি হ্যাকার গোষ্ঠী। তারা টিকা আবিষ্কারের নথিপত্রগুলো জানতে অবৈধভাবে প্রবেশ করতে এই হামলা চালিয়েছে। বুধবার ইএমএ তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে সিএনবিসি এবং অনলাইন বিবিসি।
সংপ্তি ওই বিবৃতিতে বলা হয়, করোনা ভ্যাকসিনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা এই সাইবার আক্রমণের মূল ল্য ছিল। এ বিষয়ে এরই মধ্যে আইন প্রয়োগকারী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো তাদের তদন্ত কাজ শুরু করেছে। তদন্তকারীরা এই আক্রমণ সম্পর্কে এখনো বেশি কিছু জানাতে পারেনি। এ বিষয়ে বায়োএনটেক তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সাইবার হামলার সময় ভ্যাকসিনটির নিয়ন্ত্রণ বিষয়ক তথ্যগুলো যা একটি ইএমএ-র সার্ভারে জমা রাখা হয়েছিল, হ্যাকাররা সেগুলোতে প্রবেশের চেষ্টা চালিয়েছে। তবে কারা এই হ্যাকিংয়ের চেষ্টা করেছে সে ব্যাপারটি এখনো অস্পষ্ট। তারা আরও জানায়, এটি ল্য করা গুরুত্বপূর্ণ যে, এই ঘটনার সাথে বায়োএনটেক বা ফাইজারের কোনো সিস্টেমের লঙ্ঘন করা হয়নি এবং গবেষণায় অংশগ্রহণকারী তথ্য অ্যাক্সেসের বিষয়টি চিহ্নিত করা হয়েছে। ইএমএ-প্রতিষ্ঠানটি হলো ইউরোপীয় ইউনিয়ন জুড়ে ওষুধের ব্যবহারের অনুমোদন দিয়ে থাকে। বর্তমানে তারা দুটি কোভিড-১৯ টিকা পর্যালোচনা করছেন।

ভাগ