ভার্জিনিয়ায় রাসায়নিক কারখানার বিস্ফোরণ ১ জনের মৃত্যু

0

লোকসমাজ ডেস্ক॥ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি কারখানার একজন অপারেটর ছিলেন। আহত তিনজন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে বেল শহরের কানওয়া নদীর তীরে এক কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিষয়ে মার্কিন রাসায়নিক কোম্পানি কেমওরস জানিয়েছে, বেলে প্রতিষ্ঠানটির থেকে ভাড়া নেওয়া জায়গায় অপটিমা ক্যামিকাল কোম্পানির কারখানায় স্থানীয় সময় রাত ১০টার পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের পরপরই কারখানায় আগুণ ধরে যায়। মধ্যরাত পর্যন্ত বিশাল এলাকা জুড়ে আগুণ জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল সেখানে উপস্থিত হয়ে কয়েক ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মনে করছেন, ক্লোরিন মিশ্রিত শুষ্ক ব্লিচ ও মিথানল থেকে এই বিস্ফোরণ ঘটেছে।