তালায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের কবর জিয়ারত

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালায় বুধবার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের কবর জিয়ারত ও ১ মিনিট নিরবতা পালন করা হয়। এদিন তালা উপজেলা স্বাধীনতা যুদ্ধ স্মৃতি সংরক্ষণ কমিটির সদস্যরা খেশরা ইউনিয়নের শাহাজাতপুর বাজারের পাশে মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাধীনতা যুদ্ধ স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু ইন্দ্রজীৎ দাস বাপী, অধ্যক্ষ রাম প্রসাদ দাস, বীর মুক্তিযোদ্ধা এম এম ফজুল্লল হক, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, খেশরা ইউনিয়ানের আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বাধীনতা যুদ্ধের বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজাকার ঘাঁটির কপিলমুনি রাজাকারেরা প্রায় তিন দিন যুদ্ধের পর ১৯৭১ সালের ৯ ডিসেম্বরে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই যুদ্ধের ২য় দিনে ৮ ডিসেম্বার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রাজাকারের গুলিতে শাহাদাৎবরণ করেন। তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাজাতপুর বাজারের পাশে তাকে করবস্থ করা হয়।

ভাগ