শার্শা(যশোর)সংবাদদাতা ॥ সমাজ সেবক মরহুম নূরুল ইসলামের ২৪ তম মৃত্যু বার্ষিকী আজ। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির পিতা। ১৯৯৬ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। এ উপলক্ষে শুক্রুবার জুম্মা নামাজের পর গিলাপোল জামে সমজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান হবে।




