ফুলতলায় বেগম রোকেয়া দিবস পালিত

ফুলতলা (খুলনা) অফিস ॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের যৌথ আয়োজনে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। উপজেলা পরিষদ সভা কক্ষে বুধবার বেলা ১১টায় এ উপলক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে ৪ ক্যাটাগরিতে ৪ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী আনোয়ারা খাতুন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে আফরোজা নাসরিন রোজী, সফল জননী নুরুন্নাহার নার্গিস এবং নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা ইয়াসমিন আরাকে এই সম্মাননা দেয়া হয়।

ভাগ