খেলার খবর

ডানা মেলার স্বাধীনতা পেয়ে পারভেজের রেকর্ড গড়া সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক॥ মুক্ত আকাশে উড়ে বেড়ানোর সাধ যার, ডানা গুটিয়ে বসে থাকতে তার কী ভালো লাগে! খাঁচায় বন্দি পাখির মতোই ছটফট করছিলেন পারভেজ হোসেন ইমন। বাধ্য হচ্ছিলেন ২২ গজে নিজেকে সঙ্কুচিত করে রাখতে । অবশেষে সেই খাঁচার দুয়ার খুলে দিলেন দলের অধিনায়ক। পারভেজ মনের আনন্দে এমনভাবেই ডানা মেললেন, পৌঁছে গেলেন রেকর্ডের ঠিকানায়! ৪২ বলের সেঞ্চুরিতে পারভেজ আন্দোলিত করেছেন দেশের ক্রিকেট আঙিনা। ২২০ রানের পাহাড় টপকেও জেতা যায়, প্রথমবার দেখেছে বাংলাদেশের ক্রিকেট। পারভেজ টুর্নামেন্ট শুরু করেছিলেন দারুণ এক ফিফটি দিয়ে। চারটি ছক্কার একটিতে সেদিন গ্যালারিতে আছড়ে ফেলেছিলেন সাকিব আল হাসানকে। তবে ৫১ রানের ওই ইনিংসের পর আর সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। পরের ৪ ইনিংস মিলিয়ে করতে পারেন মোটে ৫৩। এরপর দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া এই ম্যাচ জেতানো ইনিংস। কীভাবে সম্ভব হলো এই ঘুরে দাঁড়ানো? দলের অনুশীলন শেষে বুধবার সেই গল্প শোনালেন ফরচুন বরিশাল দলের ম্যানেজার ও সাবেক জাতীয় পেসার হাসিবুল হোসেন। “কালকে সকালে ওর সঙ্গে আমার কথা হয়েছিল। তখন আমাকে বলল তাকে ফ্রি খেলতে দেওয়া হচ্ছে না। আমি ওকে বললাম, ‘কে ফ্রি খেলতে দিচ্ছে না?’ এরপর আমি তামিমকে (অধিনায়ক) বললাম, ‘ওকে ফ্রি খেলতে দাও, ওর মতো খেলতে দাও।’ তামিম ওকে বলল, ‘তুমি তোমার মতো খেলো, কোনো সমস্যা নেই।’ তামিম বলার পর ওর ভেতরে যে উৎসাহ জেগেছে, সেখান থেকেই ওর এমন ইনিংস, আমার যেটা মনে হয়।” পারভেজ বরাবরই আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত। হাতে জোর প্রচণ্ড, নিজের জোনে বল পেলে বড় শট খেলেন নিয়মিতই। তবে এভাবে ক্রমাগত শট খেলে যাওয়া, প্রতিপরে বোলিং গুঁড়িয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে ফেলা, সোজা ব্যাটে ও কাভারে দারুণ সব শট, এসবে চমকে গেছেন অনেকেই। জুনিয়র নির্বাচক হিসেবে কাজ করার সুবাদে বয়সভিত্তিক পর্যায় থেকেই পারভেজকে দেখে আসছেন হাসিবুল। সেই তিনিও মুগ্ধ পারভেজের শটের পরিধি বাড়তে দেখে। “অনূর্ধ্ব-১৭ থেকে ওকে দেখে আসছি আমি। এটাই ওর সহজাত খেলা, সবসময়ই এভাবে শট খেলতে পছন্দ করে। এখানে সে আরও ভালো ক্রিকেট খেলেছে। কিছু শট, যেমন ছক্কাগুলো যেগুলো মেরেছে, সবগুলোই খুব সুন্দর ব্যাটে-বলে করতে পেরেছে। সোজা শট খুব ভালো খেলেছে, আগের চেয়ে উন্নতি হয়েছে এখানে। এটা ও ধরে রাখতে পারলে পরবর্তী ম্যাচগুলির জন্য আমাদের বাড়তি পাওনা হবে।” পরের ম্যাচে বৃহস্পতিবার ফরচুন বরিশালের প্রতিপ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা গাজী গ্রুপ চট্টগ্রাম।

গোল উৎসবেই লিগ শেষ করল চ্যাম্পিয়ন বসুন্ধরার মেয়েরা
স্পোর্টস ডেস্ক॥ লিগ শিরোপা নিশ্চিত হয়েছিল আগের ম্যাচেই। বুধবার এফসি উত্তর বঙ্গের বিপে ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। তবে এই আনুষ্ঠানিকতার ম্যাচেও গোল উৎসব করেছে বসুন্ধরা কিংসের মেয়েরা। ম্যাচটা জিতেছে ১৪-১ গোলের বিশাল ব্যবধানে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হ্যাটট্রিক পেয়েছেন কিংসের তিন খেলোয়াড়। সর্বাধিক ৫ গোল করেছেন সাবিনা খাতুন। কৃষ্ণা রানী সরকার ও শিউলি আজিম করেছেন ৩টি করে গোল। এ ছাড়া জোড়া গোল করেছেন সারাবান তহুরা। সিরাত জাহান স্বপ্না করেন একটি গোল। এফসি উত্তর বঙ্গের পে একমাত্র গোলটি করেন সুলতানা। ১২ ম্যাচের সবগুলো জিতে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল কিংসরা। লিগে ১২ ম্যাচে সর্বাধিক ৩৫ গোল করেছেন সাবিনা খাতুন। হ্যাটট্রিক করেছেন ৮টি।

১৪ বছর পর পাকিস্তানে যাচ্ছে দণি আফ্রিকা
স্পোর্টস ডেস্ক॥ ১৪ বছর পর পাকিস্তান সফর করবে দণি আফ্রিকা ক্রিকেট দল। ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ঐতিহাসিক এই সফরে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে প্রোটিয়ারা।সম্প্রতি একটি নিরাপত্তা প্রতিনিধি দলের পাকিস্তান সফরের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার ঘোষণা দিয়েছে ক্রিকেট দণি আফ্রিকা। দণি আফ্রিকা ক্রিকেট দল সর্বশেষ ২০০৭ সালে পাকিস্তান সফর করে। দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল সফরকারীরা। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে জঙ্গি হামলার পর চতুর্থ আন্তর্জাতিক দল হিসেবে পাকিস্তান সফর করবে প্রোটিয়ারা। শ্রীলঙ্কা দলের টিম বাসে হামলার পর এক দশক পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়ে পড়ে। দণি আফ্রিকা ক্রিকেট ডিরেক্টর গ্রায়েম স্মিথ বলেন, ‘ক্রিকেট পাগল ও খেলাটির জন্য গর্বিত পাকিস্তানে অনেক দেশই ফিরছে দেখাটা অত্যন্ত আনন্দের।’১৬ জানুয়ারি করাচি পৌঁছাবে প্রোটিয়ারা। এরপর কোয়ারেন্টাইন শেষে ২৬-৩০ জানুয়ারি খেলবে প্রথম টেস্টে। রাওয়ালপিন্ডিতে ৪-৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর লাহোরে ১১, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টিয়োন্টি সিরিজ। টেস্ট ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ম্যাচ শুরুর সময় পরিবর্তন
স্পোর্টস ডেস্ক॥ কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কথা বিবেচনা করে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের বাকি ম্যাচগুলো শুরুর সময় এগিয়ে আনা হয়েছে। বুধবার এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে। এমনিতে শুক্রবার বাদে সপ্তাহের বাকি দিন প্রথম ম্যাচ শুরুর সময় ছিল দুপুর দেড়টা। দ্বিতীয় ম্যাচ সাড়ে ৬টা। এখন সেটি এক ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে। আসরে লিগ পর্বে আর চারটি খেলা বাকি। ১০ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ১৪ ডিসেম্বর এলিমিনেটর ম্যাচ ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ দুটিও এই সময়ে শুরু হবে। ১৫ ডিসেম্বর একটি খেলা। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি শুরু হবে সাড়ে ৪টায়। ১৮ ডিসেম্বরের ফাইনাল শুরুর সময়ও সাড়ে ৪টা।

রোনালদোর আলো ছড়ানো দিনে ম্রিয়মাণ মেসি
স্পোর্টস ডেস্ক॥ দুই বছর পর লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদো মহারণ। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার বার্সেলোনা ও জুভেন্তাসের মধ্যকার ম্যাচটি দেখতে তাই অধীর অপোয় ছিলেন ফুটবল ভক্তরা। তবে প্রজন্মের দুই সেরা ফুটবলারের দ্বৈরথটা ঠিক জমল না। আসলে জমাতে পারলেন না লিওনেল মেসি। রোনালদোর আলো ছড়ানো দিনে ম্রিয়মাণ থাকলেন আর্জেন্টাইন তারকা। বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে গ্রুপ পর্বের দ্বিতীয় লেগের ম্যাচটি ৩-০ গোলে জিতে নিয়েছে জুভেন্তাস। রোনালদো পেনাল্টি থেকে করেছেন জোড়া গোল। অন্য গোলটি ওয়েস্টন ম্যাককেনির। অফসাইডে একটি গোল বাতিল না হলে ব্যবধান হতে পারতো ৪-০। প্রথম লেগে জুভেন্তাসের মাঠ থেকে বার্সেলোনা ০-২ গোলে জয় নিয়ে ফিরেছিল। করোনা আক্রান্ত হওয়ায় ওই ম্যাচটায় খেলতে পারেননি রোনালদো। পেনাল্টি থেকে সেই ম্যাচে গোল করেছিলেন মেসি।
‘জি’ গ্রুপ থেকে বার্সেলোনা ও জুভেন্তাসের শেষ ষোলো নিশ্চিত হয়েছিল আগেই। তাই দুই দলের জয়-পরাজয়ের চেয়ে এদিন বড় হয়ে উঠে মেসি-রোনালদো দ্বৈরথটাই। ২০১৮ সালে রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর যে আর দেখা হয়নি দুই সেরা তারকার দ্বৈরথ। সেই দ্বৈরথে যখন একচ্ছত্র রাজত্ব করছেন রোনালদো, তখন জুভেন্তাসও টেবিলে বার্সাকে দুইয়ে ঠেলে উঠে গেছে শীর্ষে। ম্যাচ জুড়ে অন্ধকারে ডুবে থাকল বার্সা কোচ রোনাল্ড কোম্যানের মুখ। আর আন্দ্রেয়া পিরলো প্রশান্তির হাসি হেসে গেলেন। ২০১৬ সালের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচ হারল বার্সেলোনা। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল জুভেন্তার। বিরতির পর ব্যবধান আরো বাড়ায়। ১৩ মিনিটেই পেনাল্টি থেকে জুভদের এগিয়ে দেন রোনালদো। এর ৭ মিনিট পরই ম্যাককেনির গোল। বিরতির পর অন্তত মেসি জ্বলে উঠবেন, ঘুরে দাঁড়াবে বার্সা, এখন স্বপ্ন ছিল মেসি ভক্তদের। কিন্তু ৪৯ মিনিটের ঘটনাতেই যেন সব শেষ। ওই সময় জুভেন্তাসের আক্রমণ দারুণ দতায় রুখেছিলেন বার্সা গোলরক মার্ক আন্দ্রে টের স্টেগান। কিন্তু তার আগে ডি বক্সে হাতে বল লাগে বার্সার এক খেলোয়াড়ের। ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। রোনালদো স্পট কিক থেকে আদায় করে নেন নিজের দ্বিতীয় গোল। তুরিনের কাব পায় ৩-০ গোলে লিড। ৭৫ মিনিটে লিওনার্দো বোনুচ্চি বার্সার জালে বল ঠেললেও অফসাইডে বাতিল হয় সেটি। মেসি কিছু ভালো সুযোগ তৈরি করলেও জুভেন্তাসের ৪২ বছর বয়সী গোলরক জিয়ানলুইজি বুফন তাকে হতাশ করেন। মেসির ৭টি অন টারগেট শট প্রতিহত হয়েছে বুফনে।

ভাগ