মোরেলগঞ্জ সংবাদদাতা ॥ মঙ্গলবার বিকেলে মোরেলগঞ্জের কাপুড়িয়া পট্টিতে সন্ত্রাস ও মৌলবাদ বিরোধী বিােভ সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড. আমিরুল আলম মিলন। পৌর মেয়র এস.এম মনিরুল হক তালুকদারের সভাপতিত্বে বিােভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, সহসভাপতি চেয়ারম্যান শফিকুর রহমান লাল, চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের প্রমুখ। বক্তারা বিএনপি জামায়াতের অপরাজনীতি বন্ধের দাবি জানান।



