স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের হলরুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প ও বেগম রোকেয়া দিবস পালন উপলে আলোচনা সভা এবং চার জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়িতাদের সম্মাননা স্মারক প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক ও কেশবপুর প্রেস কাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। সফল জননী নারী হিসেবে আছিয়া বেগম, শিা ও চাকরি েেত্র সাফল্য অর্জনকারী রেবা মন্ডল, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নার্গিস আক্তার ও অর্থনৈতিক উন্নয়নে কাকলী খাতুনকে জয়িতা সম্মাননা দেওয়া হয়।





