গিলাতলায় পাকা ড্রেনেজ ব্যবস্থা না থাকায় নোংরা ও বৃষ্টির পানি জমে রাস্তার বেহাল দশা

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড এলাকায় রাস্তার পাশে পাকা ড্রেন না থাকায় নোংরা ও বৃষ্টির পানি জমে মানুষের বসবাসের অনুযোগী হয়ে পড়ে। ড্রেনের অভাবে জমে থাকা পানি নিষ্কাশন হতে না পারায় স্কুল কলেজের শিার্থীদের প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে। ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাকার মাথা হতে ৬নং ওয়ার্ডের বারাকপুর খেয়াঘাট পর্যন্ত রাস্তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গত বছর ভ্যান চালকেরা নিজেরা চাঁদা তুলে ইট, বালু, সিমেন্ট দিয়ে খানাখন্দে ভরা সড়কটি মেরামত করলেও বর্তমানে গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। প্রায় ১২ বছর আগে কার্পেটিং করার পর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ওপর পানি জমে রাস্তটি খানাখন্দে ভরে গেছে। এ ব্যাপারে গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম বলেন, ‘গিলাতলা এলাকায় কিছু কিছু গুরুত্বপূর্ণ সড়কের কাজ ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। বাকি সড়কগুলোর বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে। বরাদ্দ পেলে অতিদ্রুত বাকি সড়কগুলোর কাজ সম্পন্ন করা হবে।’

ভাগ