কচুয়া (বাগেরহাট) সংবাদদাতা ॥ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৯ম শ্রেণির এক ছাত্রীকে রাতে বাড়ি থেকে অপহরণের চেষ্টা করা হয়েছে। অপহরণে বাঁধা দেয়ায় ওই কিশোরীর পিতা-মাতাকে পিটিয়ে জখম করা হয়েছে। আহত পিতা মাতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে কচুয়া উপজেলার জোবাই গ্র্রামে সোহরাব শেখের বাড়িতে মঙ্গলবার রাত ১২টার দিকে। বখাটে হিসেবে কুখ্যাত ও একাধিক মামলার আসামি শহিদ শেখের (২৫) নেতৃত্বে ৭/৮ জন এ ঘটনা ঘটায় বলে কিশোরীর পরিবারের অভিযোগ। স্থানীয় থানার ওসি এ ঘটনাকে হাতাহাতি বলেছেন। তবে তিনি ব্যবস্থা গ্রহণের আশ^াস দিয়েছেন।
অভিযোগে জানা যায়, শহিদের নেতৃত্বে তার সহযোগী অহিদ শেখ(৩০), জাহিদ শেখ(৩৫), আশিক শেখ(২২), ফাইজুল শেখ(৩৫), কাইয়ুম শেখ(৪০), মিরাজ শেখ(৩০) ওই কিশোরীকে অপহরণের জন্য বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা সোহরাব শেখের বাড়িতে হামলা চালিয়ে তার মেয়ে, নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। এ ঘটনায় বাঁধা দেওয়ায় তার পিতা সোহরাব শেখ(৫০) ও মাতা ফাতেমা বেগম(৪০) কে মারধর করে সন্ত্রাসীরা। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ওই রাতেই কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।প্রতিবেশি আরিনা বেগম(১৮),পারু বেগম(৪৫), ফাতেমা বেগম(৭০), আবু সাইদ(২১), রবিউল শেখ(২২), লুৎফর শেখ (৫০) জানান, দীর্ঘ দিন ধরে শাহাদাত শেখের ছেলে শহিদ শেখ ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু কোন সাড়া না পেয়ে মঙ্গলবার রাতে শহিদ শেখ ও তার সহযোগী সন্ত্রাসীরা ওই কিশোরীর পিতাকে মারধর করে এবং গলায় মাফলার পেঁচিয়ে হত্যার চেষ্টা করে একই সময় ওই মেয়ের মাকেও আহত করে। প্রতিবেশিরা তাদের চিৎকার শুনে পেয়ে তাদেরকে উদ্ধার করে এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। প্রতিবেশীরা বলেন, শহিদ শেখ দীর্ঘ দিন ধরে মেয়েদের উত্ত্যক্ত করে আসছে। কেউ প্রতিবাদ জানালে তাকে বিভিন্ন ভাবে হয়রানি ও হত্যার হুমকি দিয়ে আসছে, তাদের বিরুদ্ধে ও থানায় একাধিক মামলা রয়েছে। এলাকাবাসী এ ঘটনার বিচর চান। কচুয়া থানার ওসি মো: মনিরুল ইসলাম বলেন, অপহরণ চেষ্টার বিষয়ে তার জানা নেই,তবে উভয় পরে মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জেনেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।





