কুষ্টিয়ায় বঙ্গবন্ধরু ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি (যবিপ্রবিশিস)। বুধবার বিকেলে যশোর শহরের বকুতলায় বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে যবিপ্রবিশিস এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, তিনি বাঙালি জাতির স্বাধীনতার প্রতীক, আমাদের ঐক্যের প্রতীক। আপনারা জানেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় তাঁর ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এতে একাত্তরে পরাজিত শক্তি, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তির গাত্রদাহ শুরু হয়েছে। তিনি বলেন, আমেরিকা, ইউরোপ করোনা মহামারিতে বিপর্যস্ত হলেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে। উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত আছে। জননেত্রী শেখ হাসিনা যখন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন দেশকে ৫০ বছর পেছনে নিয়ে যাওয়ার জন্য এমন ঘটনা ঘটনো হচ্ছে। যারা এ হীন চক্রান্ত লিপ্ত রয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ মানববন্ধনে যবিপ্রবির শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. সাইবুর রহমান মোলা, ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. নাসিম রেজা, কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ^াস, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. কে এম দেলোয়ার হোসেন, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. সুব্রত মন্ডল, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. নাজমুল হাসান, শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট ড. সেলিনা আক্তার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মো. মীর মোশাররফ হোসেনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।





