ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে যশোরের ঝিকরগাছায় ৫ জয়ীতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সম্মাননা দেয়া হয়।
দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস-চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস-চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা বিআরডিবি কর্মকর্তা বি এম কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার সুলতানা, জয়ীতা নারী সাজেদা বেগম, ২০১৮ সালের জয়ীতা নারী নাসরিন নাহার আশা। অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সাজেদা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে আমেনা খাতুন, সফল জননী নারী হিসেবে সাফিরা খাতুন, নির্যাতিতা রোকেয়া বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় জেসমিন সুলতানাকে সম্মামনা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।





