স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ নওয়াপাড়া প্রেস কাবের সভাপতি ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. আসলাম হোসেনের আশু সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত সিনিয়র সহসভাপতি মুন্সি শাহাজান আলী, সাধারণ সম্পাদক ও জেলা আহবায়ক কমিটির সদস্য কাজী গোলাম হায়দার ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস , যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী শহিদুল ইসলাম, সহসম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইমাদ উদ্দিন গাজী, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. নওয়াব আলী সরদার, দপ্তর সম্পাদক মো. ফরহাদ উদ্দিন, সহদপ্তর সম্পাদক মো. জিয়াদুল ইসলাম প্রমুখ । বিবৃতিতে নেতৃবৃন্দ মো. আসলাম হোসেনের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তিনি দ্রুত গণমানুষের মধ্যে ফিরে আসতে পারেন সে প্রত্যয় ব্যক্ত করেন ।





