পাইকগাছায় মাতৃত্বকালীন ভাতার কার্ড যাচাই-বাছাই সম্পন্ন

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা সোলাদানা ইউনিয়ন পরিষদ অঙ্গনে দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতার কার্ড যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার সকালে ১৫২টি আবেদনপত্র যাছাই-বাছাই করা হয়। যার মধ্যে ৫০ জনকে ভাতা কার্ডের অওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক ইউপি সদস্যদের উপস্থিতে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেন। দরিদ্র পরিবারের এক বা দুসন্তানের মায়েদেরকে যাচাই-বাছাইতে অগ্রাধিকার দেয়া হয়েছে। এ সময় চেয়ারম্যান সংক্ষিপ্ত আলোচনায় বলেন, এ ভাতার কার্ডের জন্য কোন প্রকার টাকা লেনদেন করা হবে না।

ভাগ