লোকসমাজ ডেস্ক॥বছরের শেষদিকে এসে ক্রেতাদের জন্য ‘বছর শেষ অফার বেশ’ শীর্ষক ক্যাম্পেইন নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। ক্যাম্পেইনটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা স্যামসাংয়ের মোবাইল ফোনে নিশ্চিত ক্যাশব্যাকসহ বিভিন্ন গিফট পাবেন। নিশ্চিত ১ হাজার টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে গ্যালাক্সি এম১১ (৩/৩২ জিবি) এবং গ্যালাক্সি এম২১ (৪/৬৪জিবি) ও গ্যালাক্সি এম২১ (৬/১২৮ জিবি) মডেলের ডিভাইসগুলোতে।
দুই হাজার টাকা নিশ্চিত ক্যাশব্যাক থাকছে গ্যালাক্সি এম৩১ (৬/৬৪ জিবি) এবং গ্যালাক্সি এম৩১ (৮/১২৮ জিবি) মডেলের স্মার্টফোন কিনলে। এছাড়াও, গ্যালাক্সি নোট ১০ লাইট (৮/১২৮ জিবি) ও গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা ফাইভজি ডিভাইস কেনার ক্ষেত্রেও ক্রেতারা পাঁচ হাজার টাকার নিশ্চিত ক্যাশব্যাক সুবিধা পাচ্ছেন।
এছাড়াও, এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা উপহার হিসেবে পেতে পারেন গ্যালাক্সি বাডস, গ্যালাক্সি অ্যাক্টিভ ওয়াচ ২, গ্যালাক্সি ওয়াচ ফিট ২, টুইন উইন (বিনামূল্যে একই মডেলের অন্য একটি স্মার্টফোন), স্যামসাং ওয়াশিং মেশিন, স্যামসাং ইনভার্টার ফ্রস্ট রেফ্রিজারেটর এবং স্যামসাং এইচডিটিভি।





