মোরেলগঞ্জে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের পানির ট্যাংকি প্রদান

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার দুপুরে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে পানির ট্যাংকি বিতরণ ও প্রকল্প অবহিতকরণ সভা হয়েছে। পরিবারের সুপেয় পানীয় জল ও স্যানিটেশন সংকট নিরসন প্রকল্পের এ অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড.শাহ-ই-আলম বাচ্চু। প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, রাজটিক খুলনার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মিকাইল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিলদার হোসেন। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা চেয়ারম্যান মো. আকরামুজ্জামান। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সংগঠনের উপজেলা সমন্বয়কারী আবুল কালাম খান। সভা শেষে বিভিন্ন ইউনিয়নের ১১ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে পানির ট্যাংকি প্রদান করা হয়।

ভাগ