কচুয়া (বাগেরহাট) সংবাদদাতা ॥ কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কচুয়ায় বিােভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিােভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদণি করে। মিছিল শেষে কচুয়া জিরো পয়েন্ট চত্তরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস. এম মাহফুজুর রহমান, সহসভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শিকদার আবুবক্কর সিদ্দিক, যুগ্ম- সাধারণ সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর প্রমুখ।



