স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে সাগরদত্তকাটি বিলের মাছের ঘের মালিক কামরুজ্জামান বিশ্বাস থানায় মিথ্যা অভিযোগ এনে হয়রানি করছেন- এমন অভিযোগে কেশবপুর প্রেস কাবে সংবাদ সম্মেলন করেছেন শহরের ঘের ব্যবসায়ী কেরামত আলী গাজী। সোমবার সকালে কেশবপুর প্রেস কাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে তিনি জানান, চার বছর আগে পৌর এলাকার আলতাপোল গ্রামের মাছের ঘের ব্যবসায়ী কামরুজ্জামান বিশ্বাস পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি গ্রামের ২৮০ বিঘা জমি কৃষকদের কাছ থেকে হারি হিসেবে নিয়ে একটি মাছের ঘের করেন। গত ৫ ডিসেম্বর বিকেলে কে বা কারা তার মাছের ঘেরটি দখল করতে যায়। ওই দিন সন্ধ্যায় তিনি জানতে পারেন দখলকারীরা ঘেরটির দখলে নিতে ব্যর্থ হয়। এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আমাকে প্রতিপক্ষ মনে করে ঘের ব্যবসায়ী কামরুজ্জামান বিশ্বাস থানায় আমাকে ও আমার ছেলে ইয়াছিন গাজীসহ ১৬/১৭ জনের নামে মিথ্যা সাধারণ ডায়েরি করেছেন। যা ৭ ডিসেম্বর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে তিনি অভিযোগ করেন। কামরুজ্জামান বিশ্বাস ঘের করার সময় খাল-বেড়ি বাবদ ৪২ হাজার টাকা ও ডাঙ্গা বাবদ ২১ হাজার টাকা দিবে বলে কৃষকদের সাথে চুক্তি করে নেন। কিন্ত এ শর্ত সে ভঙ্গ করে খাল-বেঁড়ি ২৮ হাজার টাকা, ডাঙ্গা ১৪ হাজার টাকা করে হারি দেন। এরপরও তিনি ঠিকমত কৃষকদের হারির টাকা পরিশোধ করেন না। এমনকি ঘেরের পানি সময়মত নিষ্কাশন না করায় কৃষকরা বোরো ধান আবাদ করতে ব্যর্থ হন। তিনি এতদিন ঘের কমিটির প্রভাবশালী সদস্যদের ম্যানেজ করেই ঘেরটি চালিয়ে আসছেন।
যে কারণে ওই ঘের সংলগ্ন এলাকার কৃষকরা তার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন। বর্তমান ঘেরের দখল নিয়ে এলাকার মানুষ দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে। তার ঘেরের চুক্তিপত্রের মেয়াদ শেষ হলেই কৃষকরা ঘেরটি আমাকে দিয়ে দেবে। যা নিয়ে গত ৬ ডিসেম্বর বিকেলে এলাকার কৃষকরা ঘের কমিটির সভাপতির অনুপ¯ি’তিতে একটি জরুরী সভাও করে। এ সভাকে বানচাল করতেই ঘের দখলের নাটক করা হয়েছে বলে তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। ঘের ব্যবসায়ী কামরুজ্জামান এ ঘটনায় ঈর্ষাম্বিত হয়ে আমাকে প্রতিপক্ষ মনে করে আমিসহ আমার পরিবারকে জড়িয়ে হয়রানি করতে থানায় মিথ্যা অভিযোগ করেছে। তিনি মিথ্যা অভিযোগে হয়রানির হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এ সময় উপস্থিত ছিলেন, সাগরদত্তকােিঘর কমিটির সভাপতি কিতাব্দী গোলদার, সাবেক মেম্বার গোপাল চন্দ্র মন্ডল, জমির মালিক নারায়ণ চন্দ্র মন্ডল, দয়াল চন্দ্র, মিজানুর রহমান, রেজাউল ইসলাম, রফিকুল ইসলাম বুলুসহ ঘের অভ্যন্তরের জমির মালিকেরা।





