মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মিছিল-সমাবেশ

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মোরেলগঞ্জে মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সোমবার দুপুরে উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান এইচএম মাহমুদ আলী, যুবলীগ আহ্বায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজামসহ দলীয় বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ অবিলম্বে স্বাধীনতাবিরোধী দোসরদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

ভাগ